বাসন্তীতে বাইক-ইঞ্জিনভ্যান সংঘর্ষ,গুরুতর জখম ৪

বাসন্তীতে বাইক-ইঞ্জিনভ্যান সংঘর্ষ,গুরুতর জখম ৪
সুভাষ চন্দ্র দাশ,বাসন্তী : শুক্রবার গভীর রাতে বাইক-ইঞ্জিন ভ্যান সংঘর্ষে গুরুতর জখম হলেন চারজন। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়া সংলগ্ন বাসন্তী হাইওয়ে তে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন জাহাঙ্গীর মোল্লা,হাবিবুর কাসেম খান,মইনুদ্দিন খান,ও হাফিজুল মোল্লা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন গভীর রাতে আমঝাড়া এলাকায় বাইক-ইঞ্জিন সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হয় চারজন। রাতের অন্ধকারে রাস্তায় পড়ে ছিলেন জখমরা। স্থানীয়রা খবর পেয়ে তাদের কে উদ্ধার করে।চিকিৎসার জন্য রাতেই তাদের কে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চারজনের অবস্থা অত্যন্ত সংকটজন হলে তাদের কে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।