সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে ‘শারদীয়ার আনন্দধারা ২০২৬’, ২০০০-এরও বেশি মানুষের হাতে পুজোর নতুন পোশাক
কলকাতা, ১১ অক্টোবর: উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার বার্তা নিয়ে অনুষ্ঠিত হল ‘শারদীয়ার আনন্দধারা ২০২৬’। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে কলকাতার দ্য রেফিউজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ২৫টিরও বেশি প্রতিষ্ঠানের মাধ্যমে ২০০০-এরও বেশি শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হয় পুজোর নতুন পোশাক।
মানবিকতার এই উদ্যোগের ১৪ বছরের পথচলায় ট্রাস্টের মূল লক্ষ্য, দুর্গাপুজোর আনন্দ সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তাঁদের মুখে হাসি ফোটানো। অনুষ্ঠানে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি সৌমন কুমার সাহা এই উদ্যোগের উদ্দেশ্য তুলে ধরেন।
শুধু পুজোর সময়েই নয়, সারা বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও বস্ত্রের মতো বিভিন্ন ক্ষেত্রে মানবিক কর্মকাণ্ড চালিয়ে যায় এই ট্রাস্ট। পাশাপাশি আসন্ন শীতে ১০০০-এরও বেশি মানুষের কাছে শীতবস্ত্র ও কম্বল পৌঁছে দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
উৎসবের আনন্দকে মানবিকতার বন্ধনে বেঁধে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিঃসন্দেহে এক ইতিবাচক দৃষ্টান্ত।
admin