রেলের হকারদের ব্যবসা করার দাবিতে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম'কে ডেপুটেশন ভারতীয় জনতা মজদুর মঞ্চের

রেলের হকারদের ব্যবসা করার দাবিতে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম'কে ডেপুটেশন ভারতীয় জনতা মজদুর মঞ্চের

রেলের হকারদের ব্যবসা করার দাবিতে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম'কে ডেপুটেশন ভারতীয় জনতা মজদুর মঞ্চের। বেআইনি দোকান বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। এই পরিস্থিতিতে রেলের হকারদের ব্যবসা করার দাবিতে সোমবার ওই ডেপুটেশন দেওয়া হয়। তাঁদের দাবি, যেহেতু  হাজার হাজার হকারদের জীবন এবং জীবিকা রেলে হকারির সঙ্গে যুক্ত তাই তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। রেলের জমিতে এবং প্লাটফর্মে তাঁদের জন্য দোকানের ব্যবস্থা করতে হবে। সংস্থার  সভাপতি বিনয় কুমার মন্ডল জানান, তাঁরা তাঁদের দাবি জানানোর পাশাপাশি ডিআরএমের কাছে হকারদের পরিচয়পত্র এবং আইনি স্বীকৃতির দাবি করেছেন। ডিআরএম তাঁদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন। এদিনের কর্মসূচিতে সংগঠনের হাওড়া জেলা সভাপতি অখিলেশ সিং উপস্থিত ছিলেন।