গভীর রাতে বিজেপি কর্মীর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড,অভিযোগ তৃণমূল আশ্রিত দূষ্কৃতিদের বিরুদ্ধে

গভীর রাতে বিজেপি কর্মীর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড,অভিযোগ তৃণমূল আশ্রিত দূষ্কৃতিদের বিরুদ্ধে
সুভাষ চন্দ্র দাশ,গোসাবা - গভীর রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছারখার হল এক বিজেপি কর্মী সমর্থক এর বিশালাকৃতির একটি গোয়ালঘর। যদিও গোয়াল ঘরে কোন গবাদিপশু না থাকায় বড়সড় দুর্ঘটনার কবল থেকে মুক্তি পেয়েছেন ওই বিজেপি কর্মী। ঘটনার বিষয়ে অভিযুক্তদের শাস্তির দাবী জানিয়ে শনিবার গোসাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে গোসাবা থানার পুলিশ। 
স্থানীয় সুত্রে জানা গিয়েছে,প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের বালি ১ নম্বর পঞ্চায়েতের মথুরাখন্ড গ্রাম।গ্রামেরই বাসিন্দা বিজেপি কর্মী সমর্থক নিত্যানন্দ আড়ি,নিমাই চন্দ্র আড়ি ও অনুপ আড়ি।অভিযোগ,তৃণমূল কে পরাজিত করে গোসাবার মানুষজন বিধানসভা নির্বাচনে বিজেপি কে ক্ষমতায় এনেছেন। যারফলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা এমন জয় মেনে নিতে দ্বিধাগ্রস্থ। ফলে সুযোগ বুঝে প্রতিনিয়ত সুপরিকল্পিত ভাবে বিজেপি কর্মীদের উপর অতর্কিত আক্রমণ করে বাড়িঘর পুড়িয়ে সর্বসান্ত্ব করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে।তেমনই চক্রান্তের শিকার মথুরাখন্ডের আড়ি পরিবার। 
অভিযোগ অন্যান্য দিনের ন্যায় শুক্রবার রাতে খাওয়া সেরে ঘুমিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থক নিত্যানন্দ আড়ি। গভীর রাতে আচমকা আগুনের গন্ধে ঘুম ভেঙে যায়।ধড়ফড় করে উঠে পড়েন।  চোখের সামনে দেখতে পান তার ১০৪০ স্কোয়ার ফুটের দীর্ঘ গোয়াল ঘরটি দাউ দাউ করে জ্বলছে।চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা দৌড়ে আসে। তারা জল ঢেলে আগুন আয়ত্বে আনার চেষ্টা করেন। পরিশেষে একটি পাম্পসেট চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সমস্ত কিছুই ভষ্মীভূত হয়ে যায়।তবে কোন
ঘটনা প্রসঙ্গে নিত্যানন্দ আড়ি জানিয়েছেন,আমরা বিজেপি করি বলেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা এমন কান্ড ঘটিয়েছে।শুক্রবার গভীর রাতে আমার ১০৪০ স্কোয়ার ফুটের দীর্ঘ গোয়ালঘর পুড়িয়ে দিয়েছে।গোয়ালঘরের মধ্যে দুটি পাম্প সেট,৭০ হাজার টাকার পাইপ সহ অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র ছিল। সমস্তটাই পুড়ে গিয়েছে।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার কাছাকাছি।পুলিশে অভিযোগ জানিয়েছি,যাতে করে অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কতিরা ধরা পড়ে এবং কঠোরতম শাস্তি হয়।’