গানের সুরে সাগরের রূপান্তর: শিল্পী সাধন দাসের কণ্ঠে উন্নয়নের জয়গান

গানের সুরে সাগরের রূপান্তর: শিল্পী সাধন দাসের কণ্ঠে উন্নয়নের জয়গান

সৌরভ নস্কর গঙ্গাসাগর ; সুরের মূর্ছনায় এবার উঠে এল দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপের বদলে যাওয়ার গল্প। প্রখ্যাত শিল্পী সাধন দাসের নতুন এক গানে ধরা পড়ল সুন্দরবনের এই বিচ্ছিন্ন দ্বীপের আমূল পরিবর্তনের খতিয়ান। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্য়েই ভাইরাল হওয়া এই গানের মূল উপজীব্য হলো— গঙ্গাসাগর সেতু নির্মাণ এবং গত কয়েক বছরে সাগরের সার্বিক উন্নয়ন।সাগরদ্বীপবাসীর কাছে মুড়িগঙ্গা নদীর ওপর একটি স্থায়ী সেতু ছিল দীর্ঘ কয়েক দশকের স্বপ্ন। সেই বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর কাজ শুরু হওয়া নিয়ে শিল্পীর লেখনীতে উঠে এসেছে উচ্ছ্বাস। গানের ছত্রে ছত্রে শিল্পী তুলে ধরেছেন, কীভাবে রাজ্য সরকারের সদিচ্ছায় এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরার ঐকান্তিক প্রচেষ্টায় এই অসাধ্য সাধন হতে চলেছে।
গানের মাধ্যমে শিল্পী যে বিষয়গুলোর ওপর আলোকপাত করেছেন: যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন: মুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ। শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ পরিকাঠামোয় সরকারি প্রকল্পের সুফল। বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরার নেতৃত্বে এলাকায় 'উন্নয়নের জোয়ার'বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে শিল্পী সাধন দাস তাঁর গানে কেবল উন্নয়নের খতিয়ানই দেননি, বরং সাগরের মানুষের কাছে এক বিশেষ বার্তাও পৌঁছে দিয়েছেন। আবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বঙ্কিমচন্দ্র হাজরাকে মনোনীত করায়, উন্নয়নের এই ধারাকে বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। শিল্পীর মতে, সাগরের মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন এবং উন্নয়নের অগ্রযাত্রা যেন থমকে না যায়, সেই প্রার্থনা ও আবেদনই ফুটে উঠেছে তাঁর সুরে। সাগরদ্বীপের অলিতে-গলিতে এখন এই গান মানুষের মুখে মুখে ঘুরছে। স্থানীয় বাসিন্দাদের মতে, খটখটে গদ্যে যা বোঝানো কঠিন, সাধন দাসের সুর ও সহজ কথা তা সাধারণ মানুষের হৃদয়ে সহজেই পৌঁছে দিচ্ছে। উন্নয়নের এই সাঙ্গীতিক প্রচার এখন আসন্ন নির্বাচনের আগে সাগরের রাজনীতির ময়দানে নতুন মাত্রা যোগ করেছে।