সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - কয়েকদিন নিখোঁজ থাকার পর এক যুবকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহষ্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত আমড়াবেড়িয়া এলাকায়। মৃত যুবকের নাম সানারুল সেখ(৩৩)। মৃত যুবকের বাড়ি আমড়াবেড়িয়া সংলগ্ন খাঁড়াপাড়ায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওই যুবক গত ২৫ জানুয়ারী বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন বিস্তর খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে ভেঙে পড়ে।২৬ জানুয়ারী ক্যানিং থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। বৃহষ্পতিবার ওই যুবকের দেহ আমড়াবেড়িয়ার একটি জলাশয়ে ভাসতে দেখে স্থানীয়রা। তারা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে হাজীর হয় ক্যানিং থানার পুলিশ। ওই যুবকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করে। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়দের দাবী, ওই যুবকের সাথে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে কয়েকজনের সাথে বচসা হয়েছিল। তারা তাকে খুন করে। পেটে ইট বেঁধে জলাশয়ে ফেলে দেয়।’
অন্যদিকে পরিবারের সদস্যদের দাবী ‘সানারুল কে নৃশংস ভাবে খুন করা হয়েছে।পুলিশ দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিক।’
অন্যদিকে এমন খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ,পাশাপাশি ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিল। অন্যদিকে এমন মর্মান্তিক ঘটনায় মৃত যুবকের পরিবারের সদস্যরা শোকে কান্নায় ভেঙে পড়েছেন!