প্রার্থী ঘোষণা না হলেও মগরাহাট পশ্চিমে তৃণমূল কংগ্রেসের দেয়াল লেখা থেকে প্রচার শুরু হয়ে গেল

প্রার্থী ঘোষণা না হলেও মগরাহাট পশ্চিমে তৃণমূল কংগ্রেসের দেয়াল লেখা থেকে প্রচার শুরু হয়ে গেল

এখনো ঘোষণা হয়নি তৃণমূলের প্রার্থী তালিকা কিন্তু তারপরেও দেয়াল লেখা থেকে প্রচার সমস্ত কিছুই শুরু করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। এমনই ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার একতারা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ইতিমধ্যেই সেখানে দেয়াল লিখন থেকে প্রচার সমস্ত কিছুই শুরু হয়ে গেছে একেবারে মিষ্টির বাক্স হাতে হাতে মানুষের বাড়ি পৌঁছাচ্ছে তৃণমূলের নেতৃত্বরা সেখানে গিয়ে তুলে ধরছে তৃণমূলের উন্নয়নের খতিয়ান। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার একতারা গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বসন্ত উৎসবকে সামনে রেখে সম্প্রীতির বার্তা দিতে এই ভাবেই এখন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জনসংযোগে মন দিয়েছে। তাদের কাছে প্রার্থী কে হবে তা বড় নয় তাদের কাছে বড় হল তৃণমূল কংগ্রেসকে রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করাতে হবে আর সেই লক্ষ্যকে সামনে রেখে এই মগরাহাট পশ্চিম যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসানের নেতৃত্বে একতারা গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের হাতে মিষ্টি তুলে দেওয়ার পাশাপাশি চলছে জনসংযোগ। বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্ব দাবি প্রার্থী কে হবে সেটা বড় কথা নয় যার ধর্ম বর্ণ নির্বিশেষে বসন্ত উৎসবকে সামনে রেখে একদিকে মানুষের মিষ্টিমুখ করানো হচ্ছে অন্যদিকে হাতে খুব অল্পসময় তাই ইতিমধ্যেই জনসংযোগ চলছে জোর কদমে।
সকাল থেকে বিকেল পর্যন্ত এই ভাবেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এ প্রান্ত থেকে ও প্রান্তে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন সেখানে বসন্ত উৎসব উপলক্ষে একদিকে যেমন মানুষের হাতে মিষ্টি তুলে দিচ্ছেন ঠিক তেমনি তাদের কি অভাব অভিযোগ বা সমস্যা রয়েছে সেই বিষয়েও শুনছেন তারা । বিষয়টি নিয়ে একতারা অঞ্চল সভাপতি জানায় তৃণমূল বিজেপি আইএসএফ সিপিএম বলে নয় প্রত্যেকটি মানুষের কাছেই আমরা পৌঁছাছি এবং তাদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি অভাব অভিযোগ শোনা হচ্ছে ও জনসংযোগ চলছে।
আর এই ভাবেই এখন মাঠে ময়দানে জনসংযোগ করে বেড়াচ্ছে মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।