বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে ১৪০টি হারানো মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হলো প্রকৃত মালিকদের হাতে

বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে ১৪০টি হারানো মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হলো প্রকৃত মালিকদের হাতে
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে ৩০ মে এক বিশেষ কর্মসূচির মাধ্যমে ১৪০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত জীবনতলা, গোসাবা, জয়নগর, বাসন্তী, বাকুলতলা, মৈপীঠ কোস্টাল, ক্যানিং, বারুইপুর এবং সুন্দরবন কোস্টাল থানার পুলিশ এই সমস্ত হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধার করে।  
এরপর প্রকৃত মালিকদের কে ডাকা হয়।তুলে দেওয়া হয় হারিয়ে যাওয়া ফোন।মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ প্রশাসনকে।
পুলিশ সুত্রের কবর বারুইপুর পুলিশ জেলা ভবিষ্যতেও হারানো বা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে একইভাবে নিরলস কর্মপ্রচেষ্টা চালিয়ে যাবেন।