ভদ্রেশ্বর তেঁতুলতলার জাগ্রত জগদ্ধাত্রী মায়ের পুজো দিয়ে প্রচারে নামলেন বিজেপির দিলীপ সিং

ভদ্রেশ্বর তেঁতুলতলার জাগ্রত জগদ্ধাত্রী মায়ের পুজো দিয়ে প্রচারে নামলেন বিজেপির দিলীপ সিং

মলয় সুর, হুগলী:সোমবার সকাল থেকেই ভদ্রেস্বরে তেঁতুলতলার জাগ্রত জগদ্ধাত্রী মায়ের মন্দিরে অপেড়িয়ে ছিলেন বিজেপি কর্মী সমর্থক ও স্থানীয়রা সকাল ৯টা নাগাদ চাঁপদানি বিধানসভার বিজেপি প্রার্থী দিলীপ সিং হাজির হতেই তাঁকে স্বাগত জানান সবাই। প্রার্থীও করজোড়ে নমস্কার জানিয়ে মন্দিরের সামনে জড়ো হয়ে থাকা লোকজন নিয়ে পুজোর ডালি নিয়ে জগদ্ধাত্রী মায়ের মন্দিরে পুজো দেন দিলীপ। তারপরে চাঁপদানি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডটিতে স্থানীয় মানুষদের সাথে জনসংযোগ করেন। এদিন তিনি জগদ্ধাত্রী মায়ের পুজো দিয়ে প্রচারের সূচনা করেন। বিধানসভা ভোটের মুখে রাজ্যে পরিবর্তন আনার যে ডাক দিয়েছে তাতে নতুন ও পুরনো বিজেপি কর্মীদের জমায়েত ও উন্মাদনা ছিল আশাব্যঞ্জক। ঢাকঢোল পিটিয়ে হুল্লোড় করে বিজেপি শ্রীরামপুর ও হুগলী সাংগঠনিক জেলায় দল বদলুদের প্রার্থী করায় মোহভঙ্গ হয়েছে বিজেপি নেতা কর্মীদের। প্রার্থী হতে না পেরে সমাজ মাধ্যমে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন চাঁপদানি কেন্দ্রের যুবনেতা হরি মিশ্র। চাঁপদানি কেন্দ্রে দীর্ঘ লড়াই করার পরেও ভাগ্যে শিঁকে ছেঁড়েনি বিজেপি নেতা হরি মিশ্রর। যদিও বিজেপি কর্মীরা এসব কথা পাত্তা দিতে নারাজ। তাঁদের কথায়, তৃণমূল একদা সময়ে ভালো দল ছিল, কিন্তু পরবর্তী সময়ে তারা মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। আপাদমস্তক দুর্নীতিতে ডুবে যাওয়া এই দলে একশ্রেণি করে খাচ্ছে  । ২০২১  সালে দিলীপ সিং  চাঁপদানি বিধানসভায় বিজেপির প্রার্থী হয়েছিলেন, সেবার তিনি ৭০ হাজার ৮৯৪টি ভোট পান। সেই সময়ে ওই আসনে কংগ্রেস ও সিপিআইএমের জোট প্রার্থী আব্দুল মান্নান ও বিজেপি প্রার্থী দিলীপ সিংকে হারিয়ে বাজিমাত করেন তৃণমূল বিধায়ক অরিন্দম গুইন। এবারেও অরিন্দমের উপরে আস্থা রেখে তাঁকে প্রার্থী করেছে দল। অন্যদিকে ফের চাঁপদানিতে বিজেপির প্রার্থী হয়েছেন দিলীপ সিং। এ প্রসঙ্গে দিলীপ সিং বলেন, দীর্ঘদিন ধরে আমি রাজনীতির সাথে যুক্ত। ২০০৯ সালে বিজেপি দলের সাথে যুক্ত হই। এই রাজনীতির ময়দানে দ্বিতীয়বারও চাঁপদানি কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছি। তাঁর বাড়ি স্থানীয় বৈদ্যবাটী পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে গ্যালাক্সি ভবনে। তবে এবার চাঁপদানিতে খেলা ভালোই হবে, এবারে আমরা গোল দেবো। বিজেপির শীর্ষ নেতৃত্ব আমার উপরে আস্থা রেখেছে, আমি নিজের সেরাটাই দেবো।