শুশুনিয়া এগ্রিকালচার কলেজে রাজ্যের মন্ত্রী দুধকুমার মণ্ডল, পরিদর্শনে নতুন ও পুরনো ক্যাম্পাস

শুশুনিয়া এগ্রিকালচার কলেজে রাজ্যের মন্ত্রী দুধকুমার মণ্ডল, পরিদর্শনে নতুন ও পুরনো ক্যাম্পাস

নিজস্ব প্রতিনিধি : আজ শুশুনিয়া এগ্রিকালচার কলেজে উপস্থিত হলেন রাজ্যের মন্ত্রী দুধকুমার মণ্ডল। তাঁর সঙ্গে ছিলেন ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি এবং বাঁকুড়ার বিধায়ক শেখর দানা।

কলেজে এসে ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করার পাশাপাশি তাঁদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মন্ত্রী। এরপর তিনি কলেজের নতুন ও পুরনো ক্যাম্পাস ঘুরে দেখেন এবং বিভিন্ন পরিকাঠামো ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলেজের শিক্ষা পরিকাঠামো, ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধা, ক্যাম্পাসের উন্নয়ন এবং আগামী দিনে কলেজকে আরও উন্নত করার পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী দুধকুমার মণ্ডল।

এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জিও। কলেজের বর্তমান পরিস্থিতি, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা, পরিকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁদের বক্তব্যে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়।

মন্ত্রী দুধকুমার মণ্ডল ও ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কী বললেন? শুনুন বিস্তারিত।