সিপিআইএম নেতাকে ছুরি নিয়ে আক্রমণ তৃনমূল দুস্কৃতীর
নিজস্ব প্রতিনিধি - ৯ সেপ্টেম্বর সকাল ১০:১০ নাগাদ রাজনগর ব্লকের আড়ালী গ্ৰামে সিপিআইএম রাজনগর এরিয়া কমিটির সদস্য মিলন খানকে ছুরি নিয়ে আক্রমণ করার অভিযোগ উঠলো তৃনমূল দুস্কৃতী অচিন্ত্য রায়ের বিরুদ্ধে । মোটরবাইক ফেলে কোনোক্রমে প্রানে রক্ষা পায় মিলন । আক্রান্ত মিলন খান বলেন, "১ অক্টোবর মিনাক্ষী মুখ্যাজী আসবেন তার প্রচার করছিলাম । আড়ালী গ্ৰামে রানাপ্রতাপ রায়ের দোকানের সামনে তৃনমূল দুস্কৃতী অচিন্ত্য রায় ছুরি নিয়ে আক্রমণ করে । মোটরবাইক ফেলে দিয়ে কোনোরকমে পালিয়ে প্রানে বাঁচি ।" রাজনগর এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রী ঘটনার তীব্র নিন্দা করে বলেন, "পুলিশকে জানিয়েছি । অভিযুক্তকে গ্ৰেপ্তার না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো ।" এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে রাজনগর থানার পুলিশ ।
admin