২ বছর নিখোঁজ বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো মালিপাঁচঘড়া থানার পুলিশ
২ বছর যাবৎ নিখোঁজ বিশেষভাবে সক্ষম এক ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো হাওড়ার মালিপাঁচঘড়া থানার পুলিশ। হাওড়া সিটি পুলিশের মালিপাঁচঘড়া থানার তৎপরতায় প্রায় ২ বছর ধরে নিখোঁজ মানসিক ও বিশেষভাবে সক্ষম সমীর দাস নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। স্থানীয় গুহ রোড এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে তাঁকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে 'এসআইআর ড্রাফ রোল' এর সহায়তায় তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। এরপর বরানগর থানার মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানান, সমীর বাবু দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। যথাযথ যাচাইয়ের পর তাঁকে পরিবারের হাতে নিরাপদে তুলে দেওয়া হয়েছে।
admin