এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল ও অবস্থান-বিক্ষোভ

এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল ও অবস্থান-বিক্ষোভ

অরিজিৎ মন্ডল, ডায়মন্ড হারবার : এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করে নাগরিক ও ভোটাধিকার সুরক্ষিত করার দাবিতে ডায়মন্ড হারবার মহকুমাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিল ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি।
বৃহস্পতিবার ডায়মন্ড হারবার হাসপাতাল মোড় থেকে সংগঠনের উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলটি এসডিও অফিসে পৌঁছালে সেখানে অবস্থান-বিক্ষোভ করা হয়। পরে প্রতিনিধিদল এসডিও-র দপ্তরে ডেপুটেশন জমা দিয়ে এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া বৈধ ভোটারদের নাম দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানায়।