দুর্ঘটনা ঘিরে শালিমারে উত্তেজনা, একাধিক ট্রাকে ভাঙচুর। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

দুর্ঘটনা ঘিরে শালিমারে উত্তেজনা, একাধিক ট্রাকে ভাঙচুর। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

হাওড়ার বি গার্ডেন থানা এলাকায় শালিমার স্টেশনের ৫ নম্বর গেটের কাছে পার্কিংয়ে গাড়ি ঘোরাতে গিয়ে দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হলেন। বুধবার বিকেলে এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা কয়েকটি ট্রাকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে বি গার্ডেন থানার পুলিশ ঘটনাস্থলে আসে। হাওড়া সিটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে আসেন। পরে গাড়ির চালককে পুলিশ আটক করে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকের নিচে কয়েকজন বসে 'খাওয়াদাওয়া' করছিলেন। চালক 'না' দেখে গাড়ি চালাতে শুরু করলে প্রায় জনাতিনেক ব্যক্তি আহত হন বলে অভিযোগ। এরপরই স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে কয়েকটি ট্রাকে ভাঙচুর করে। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।