নেপাল বিপর্যস্ত নেপালে নিখোঁজ বারুইপুর-সোনারপুরের ৩ বাঙালি পর্যটক

নেপাল বিপর্যস্ত নেপালে নিখোঁজ বারুইপুর-সোনারপুরের ৩ বাঙালি পর্যটক
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং :  নেপালে ভয়াবহ হড়পা বানে নিখোঁজ হয়ে গেলেন বারুইপুর ও সোনারপুরের তিনজন বাঙালি। নিখোঁজরা হলেন বারুইপুরের নিখিল রঞ্জন বিশ্বাস ও তাঁর স্ত্রী শিখা নস্কর এবং সোনারপুরের বৈকুন্ঠপুরের বাসিন্দা সফটওয়্যার ইঞ্জিনিয়ার লোপামুদ্রা কুন্ডু।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২১ আগস্ট  সংস্থার ৩২ জনের দলের সঙ্গে নেপালে যান লোপামুদ্রা। ওই একই দিনে মানস সরোবর যাত্রায় যান নিখিলবাবু ও তাঁর স্ত্রী।
লোপামুদ্রার পরিবার জানায়, গতকাল সকালে শেষবার কথা হয়েছিল তাঁর সঙ্গে। তিনি জানিয়েছিলেন চীনের সীমান্ত এলাকায় রয়েছেন। ফোনে যোগাযোগ করা যাবে না। দুর্যোগের খবর পেয়ে আর একবার ফোন করে চিন্তা না করতে বলেন। তারপর থেকেই ফোন বন্ধ!
অন্যদিকে নিখিলবাবুর পরিবার জানায়, গত ২৪ আগস্ট শেষবার ছেলের সঙ্গে কথা হয় তাঁদের। তারপর থেকে আর কোনও যোগাযোগ নেই!
প্রসঙ্গত, মঙ্গলবার নেপালের ভোটেকোশী নদীতে ফ্ল্যাশ ফ্লাডে রসুয়া-ধাদিং জেলা বিধ্বস্ত হয়। সরকারি হিসেবে ১৭ জনের মৃত্যু, ৫০০ জন নিখোঁজ, যার মধ্যে ১০৫ জন ভারতীয়। এই খবর আসার পর থেকেই চরম উৎকণ্ঠায় দুই পরিবার।