বিধানসভায় দুবরাজপুরের উন্নয়নের দাবিতে সেতুর দাবি
নিজস্ব প্রতিনিধি - ২২ জুলাই রাজ্য বিধানসভার দৃষ্টি আকর্ষণ পর্বে দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বিধায়ক অনুপকুমার সাহা অজয় নদীর উপর দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের জোরালো দাবি উত্থাপন করেন ।দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বিনয়ী ঘাট থেকে জামুরিয়া বিধানসভার দরবারডাঙা ঘাট পর্যন্ত একটি সেতু নির্মাণের দাবি জানান।
দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলের বাবুপুর ঘাট থেকে পশ্চিম বর্ধমানের গৌরবাজার ঘাট পর্যন্ত একটি সেতু নির্মাণের দাবি জানান বিধায়ক । এই দুটি সেতু নির্মিত হলে দুই জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ,দ্রুত ও নিরাপদ হবে ।পাশাপাশি শিক্ষা,স্বাস্থ্য, কৃষি,ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে ।দুবরাজপুরের মানুষের স্বার্থে উন্নয়নের এই দাবি বাস্তবায়িত হোক দাবি সাধারণ মানুষের।
admin