মানি ট্রান্সফারের নামে দিনমজুরের টাকা প্রতারণার অভিযোগ, চাঞ্চল্য ঘুসুড়িতে
মানি ট্রান্সফারের নামে দিনমজুরের টাকা প্রতারণার অভিযোগে চাঞ্চল্য ছড়াল হাওড়ার মালিপাঁচঘড়ার ঘুসুড়িতে। অভিযোগকারী ব্যক্তি বিহারের বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে তিনি কাজের সূত্রে ঘুসুড়িতে থাকেন। জানা গেছে, গত ৩১মে তিনি নিজের কষ্টার্জিত মাইনের টাকা বাড়িতে পাঠানোর উদ্দেশ্যে স্থানীয় একটি মানি ট্রান্সফারের দোকানে যান। সেখানে দোকানদারের হাতে টাকা তুলে দিয়ে তা বিহারে তাঁর পরিবারের কাছে পাঠানোর অনুরোধ করেন। টাকা 'জমা' নেওয়ার পর দোকানদার তাঁকে আশ্বাস দেন যে ওই টাকা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেছে। কিন্তু ঘটনার বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরও বাড়িতে কোনও টাকা পৌঁছায়নি বলে জানতে পারেন অভিযোগকারী। এদিকে, বাড়িতে টাকা না পৌঁছানোয় চরম বিপাকে পড়েন ওই দিনমজুর। তিনি বারবার ওই দোকানে গিয়ে অভিযোগ জানালেও দোকানদার তাঁর কথায় কোনও পাত্তাই দেননি বলেও অভিযোগ। উল্টে তাঁকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতারিত ওই দিনমজুর সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে অভিযোগ তুলেছেন।
admin