রমজান মাসে মাছ বিলি করলেন জেলা সভাধিপতি কাজল শেখ

রমজান মাসে মাছ বিলি করলেন জেলা সভাধিপতি কাজল শেখ

রুমা খাতুন: নানুর বিধানসভার পাপুড়িতে নিজের গ্রামের  সমস্থ সংখ্যালঘু মানুষের হাতে বুধবার সকালে এক কেজি ওজনের মাছ তুলে দেওয়া হয়। উল্লেখ্য আজ বৃহস্পতিবার থেকে পবিত্র রমযান মাস শুরু হচ্ছে। পাপুড়ি গ্রামে পাঁচ হাজার সংখ্যালঘু মানুষের বাস। সকলের হাতে মাছ তুলে দিতে ১০ ক্যুইন্টাল মাছ এদিন সকালেই হাজির করেন সভাধিপতি।  কাজল শেখ জানান, ' আজ বৃহস্পতিবার থেকে রমজানের উপবাস শুরু হচ্ছে।সকলের পুষ্টি ও স্বাস্থ্য বজায় রাখতে রমযান মাসে চার থেকে পাঁচবার এভাবে মাছ বিলি করি। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও সমাজসেবা করার আদর্শ আমি শিখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে'। বুধবার সকালে পাপুড়ি গ্রামে গিয়ে দেখা যায় ছোট বড় সকলের হাতেই মাছ তুলে দিচ্ছেন কাজল শেখ। গ্রাম সূত্রে জানা গিয়েছে শুধু রমযান মাসে নয় নবান্নের সময় গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িতেও একইভাবে মাছ বিলি করেন তিনি।