‘লিভ-ইন সম্পর্ক: নারীর ক্ষমতায়ন নাকি ক্রমবর্ধমান ঝুঁকি’ বিষয়ে মহিলা কমিশনের বিতর্ক সভা
০৭ অক্টোবর, আগরতলা: ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে আজ “লিভ-ইন সম্পর্ক: নারীর ক্ষমতায়ন নাকি ক্রমবর্ধমান ঝুঁকি”—এই বিষয়ে বিতর্ক সভা অনুষ্ঠিত হয়েছে। আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা ভাষণে নারীর অধিকার, নিরাপত্তা ও সামাজিক প্রেক্ষাপটে লিভ-ইন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া রামঠাকুর ও বিবিএমসি কলেজের ছাত্রছাত্রীরা এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন। উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারপারসন মধুমিতা চৌধুরী।
admin