আমতায় দুস্থদের কম্বল বিতরণ 

আমতায় দুস্থদের কম্বল বিতরণ 
গত ২৫ ফেব্রুয়ারি আমতার বনেদি ছোটমহরা সরকার বাড়ির প্রয়াত জগৎজ্যোতি সরকার এর প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে এলাকার পাঁচ শতাধিক দুস্থদের  কম্বল ও খাবার বিতরণ করে মানবতার ছাপ রাখেন। ছোটমহরা, মল্লগ্ৰাম, চাকপোতা, জগন্নাথপুর, বালিপোতা, আমতা সহ ১০-১২ টি গ্ৰামের দুস্থদের  নিষ্ঠার সাথে এই কম্বল ও খাবার তুলে দেন সরকার বাড়ির বংশধর অরুণ সরকার, তরুণ সরকার ও শুভানুধ্যায়ী সুব্রত হাজরা ও সঞ্জীব কাঁড়ার।কম্বল প্রাপকসহ আমন্ত্রিত সকলকে শ্রদ্ধাজ্ঞাপন করেন জগৎজ্যোতি সরকার এর পুত্রদ্বয় ডাঃ সুমন সরকার ও অমিতাভ সরকার। এলাকাবাসী সরকার বাড়ির এই মহান ভাবনাকে আর্শীবাদ করেন।