জয়নগরে দ্বাদশ মন্দির প্রাঙ্গনে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হল

জয়নগরে দ্বাদশ মন্দির প্রাঙ্গনে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হল
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং -  ঐতিহাসিক ঐতিহ্যমন্ডিত সাড়ে পাঁচশো বছরের পৌরশহর জয়নগর-মজিলপুর।শুধু তাকে বাংলার মানুষ মোয়া’র শহর হিসেবে চেনে না।চেনে মন্দিরের শহর হিসাবেও। সেই ঐতিহাসিক পৌর শহরে রবিবার জয়নগর ১ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়।শহরের মিত্রপাড়ায় ‘দ্বাদশ মন্দির’ প্রাঙ্গনে মন্দির বেষ্টিত অংশেই এদিন মূলত যোগাভ্যাস করেন জয়নগর ১ নম্বর ব্লকের সরকারি কর্মচারী থেকে আধিকারিক ও সাধারণ নাগরিকরা।এই যোগ দিবসে অংশ নিয়েছিলেন বারুইপুরের মহকুমা শাসক ডঃ মুদ্রা গায়রোলা ও জয়নগর ১ নম্বর ব্লকের বিডিও শুভদীপ দাস।এক নান্দনিক পরিবেশে এদিন যোগ দিবস পালন করা হয়।