ডায়মন্ড হারবার পুরসভায় বড় ভাঙন, ইস্তফা ৮ কাউন্সিলরের; ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
অরিজিৎ মন্ডল, ডায়মন্ড হারবার : রাজ্যে পালাবদলের পর ডায়মন্ড হারবার পুরসভায় বড়সড় ভাঙন ১৬ জন কাউন্সিলরের মধ্যে ৮ জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। সোমবার তারা নিজেদের পদত্যাগপত্র জমা দিতে যান ডায়মন্ড হারবার মহকুমাশাসকের দফতরে। তবে পৌর আইন অনুযায়ী মহকুমাশাসক সেই পদত্যাগপত্র গ্রহণ না করায় পরে পুরসভার চেয়ারম্যানের কাছে তা জমা দেন তারা।
পদত্যাগকারী কাউন্সিলরদের মধ্যে রয়েছেন ১ নম্বর ওয়ার্ডের দিব্যেন্দু হালদার, ২ নম্বর ওয়ার্ডের মঞ্জু মণ্ডল, ৭ নম্বর ওয়ার্ডের তমাল হালদার, ৮ নম্বর ওয়ার্ডের মৃদুল হালদার, ৯ নম্বর ওয়ার্ডের স্বপন হালদার, ১১ নম্বর ওয়ার্ডের অলোক হালদার, ১৩ নম্বর ওয়ার্ডের অমিত সাহা এবং ১৬ নম্বর ওয়ার্ডের দেবকি হালদার।
পদত্যাগকারী কাউন্সিলরদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে ‘ডায়মন্ড হারবার মডেল’-এর নামে এলাকায় অরাজকতা চলেছে। দুর্নীতির বিরুদ্ধে সরব হলেই পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ ও নির্যাতন করা হতো বলেও দাবি তাদের। এদিন পুরসভার ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাসের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন তারা।
admin