বাঁকুড়া ছাতনা থানার  ঝাঁটিপাহাড়িতে শতাব্দী প্রাচীন মেলা 'হুজুক গাজন"

বাঁকুড়া ছাতনা থানার  ঝাঁটিপাহাড়িতে শতাব্দী প্রাচীন মেলা 'হুজুক গাজন"

বর্ষা আগে কৃষি যন্ত্রপাতি উপকরণ বিক্রির উদ্দেশ্যে, ক্রেতা বিক্রেতারা বহু বছর আগে, এক বিশেষ সময়ে , একটা নির্দিষ্ট জায়গায় উপস্থিত হতে হতে, আজ এটা মেলায় পরিণত হয়েছে। এখন এই মেলায় চলে তিন দিন ধরে। প্রতিদিন সন্ধ্যায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা। প্রচুর মানুষের ভিড় হয় এই মেলায়। বাঁকুড়া জেলা ছাড়াও পুরুলিয়া, বর্ধমান, ঝাড়খন্ড, মেদিনীপুর , ঝাড়গ্রাম এলাকার মানুষও এই মেলায় উপস্থিত হন। সংসার জীবনের প্রয়োজনীয় উৎসব সমস্ত কিছুই মেলে এই মেলায়। তাই মেলায় আসার প্রতিটি মানুষই ব্যস্ত থাকেন তার প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে। মেলা মানে বহু মানুষের মিলনস্থল যেখানে একে অপরের সঙ্গে পরিচিত হওয়া যায়। অনেক ক্ষেত্রেই এই মেলা থেকে সম্পর্কের সূত্রপাত হয়ে যায়