বাসন্তীতে অটো উল্টে জখম ৭

বাসন্তীতে অটো উল্টে জখম ৭
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - অটো উল্টে গিয়ে গুরুতর জখম হলেন সাতজন অটোযাত্রী। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার চোরাডাকাতিয়া এলাকায়। গুরুতর জখম অটোযাত্রীরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন দুপুরে একটি যাত্রীবাহী অটো ১২ জন যাত্রী নিয়ে ক্যানিং থেকে বাসন্তীর সোনাখালিতে যাচ্ছিল। সেই সময় চোরাডাকাতিয়া এলাকায় চলন্ত অটোর সামনে একটি কুকুর দৌড়ে আসে। কুকুর কে বাঁচানোর জন্য প্রাণপন চেষ্টা রেন অটোচালক।তবে শেষ রক্ষা হয়নি কুকুর টি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়,পাশাপাশি অটোটি উল্টে গিয়ে গুরুতর জখম হয় অটোর সাতজন যাত্রী। স্থানীয়রা দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের কে উদ্ধার করেন। চিকিৎসার জন্য তাদের কে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে তারা। জখমদের মধ্যে আরাফ আলি মন্ডল ও পূজা খানের অবস্থা সংকটজনক।