সুভাষ চন্দ্র দাশ,বাসন্তী - ভয়াবহ অগ্নিকান্ডে একটি গোটা পোল্ট্রীফার্ম পুড়ে ভষ্মীভূত হয়ে গেল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত চুনাখালি পঞ্চায়েত সংলগ্ন বগুলাখালি গ্রামে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সুত্রে জানাগিয়েছে,গ্রামেরই বাসিন্দা অপরেশ রায়। তার একটি পোল্ট্রীফার্ম ছিল। সেখানে মুরগির পরিবর্তে ছাগল চাষ করছিলেন। ১০ টি ছাগল ছিল। অন্যান্য দিনের ন্যায় রবিবার পোল্ট্রীফার্মের মধ্যে ছাগল রেখেছিলেন। মশার উপদ্রব ছিল প্রচুর। মশার আক্রমণ থেকে ছাগলদের বাঁচাতে মশা মারার ধূপ জ্বালিয়ে দিয়েছিলেন রায় পরিবারের লোকজন। সেই ধূপের আগুন থেকে ভয়াবহ অগ্নিকান্ডে পরিণত হয়। পুরো পোল্ট্রীফার্ম গ্রাস করে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দৌড়ে যায়।বালতি করে জল ঢেলে আগুন আয়ত্বে আনার চেষ্টা করে। পাশাপাশি পোল্ট্রীঘর থেকে ১০ টি ছাগল কে অক্ষত অবস্থায় উদ্ধার করে। স্থানীয়রা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সমস্ত পোল্ট্রীফার্ম পুড়ে ছারখার হয়ে যায়।
ঘটনা প্রসঙ্গে অপরেশ রায় জানিয়েছে,পোল্ট্রী মুরগী ছিল না। ছাগল ছিল। তাদের কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধূপের আগুন থেকে এমন কান্ড ঘটেছে। প্রায় দুলাখ টাকার সামগ্রী পুড়ে গিয়েছে ভয়াবহ অগ্নিকান্ডে। ’