বিক্ষোভের মুখে জনসমক্ষে গৌতমের 'কান্না' দেখে কটাক্ষ মন্ত্রী উমেশের
বিক্ষোভের মুখে জনসমক্ষে প্রাক্তন বিধায়ক গৌতম চৌধুরীর 'কান্না' দেখে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী উমেশ রাই। জনতার বিক্ষোভের মুখে পড়ে রীতিমতো 'কান্না' জুড়ে দেন একদা 'ডাকাবুকো' উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। ক্ষমাও চেয়ে নেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী তথা উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক উমেশ রাই প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, "এর আগেও কারবালায় ইমাম সাহেবের সামনে উনি কাঁদলেন। এবার ভোটে অভিষেক ব্যানার্জিকে দেখে কেঁদে ফেললেন। আসলে উনি কান্নাকাটি করারই মানুষ। কাল ভীড় দেখেই কেঁদে ফেলেছেন। সুতরাং যাঁর কান্না আসবে তিনি তো কাঁদবেনই। আর যিনি প্রকৃত লড়াই করতে জানেন, তিনি সব দুঃখ-কষ্ট বুকে করেই লড়াই করেন। উনি কেঁদে যদি ভাবেন বেঁচে যাবেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে রোজই ওনাকে কাঁদতে হবে।"
admin