হাওড়া স্টেশন-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শনে পুর প্রতিমন্ত্রী, উন্নয়নে জোর
সুমন আদক, হাওড়া: হাওড়া স্টেশন চত্বর, হাওড়া ও কলকাতা বাসস্ট্যান্ড, দীঘা বাসস্ট্যান্ড, সাবওয়ে-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। শুক্রবারের এই পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন হাওড়া পুরসভার কমিশনার তেজস্বী রানা-সহ অন্যান্য আধিকারিকরা। এই পরিদর্শনকালে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী। যাত্রী ও সাধারণ মানুষের সুবিধার্থে তাৎক্ষণিক সমস্যা সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। স্টেশন ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার পরিকাঠামো, পরিষেবা, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। উমেশ রাই জানান, উন্নত, পরিচ্ছন্ন ও আধুনিক পশ্চিমবঙ্গ গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে সমন্বয় রেখে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
admin