হায়দার পাড়া পলাশীময়ী মন্দিরে শিবরাত্রি পালন
শিলিগুড়ি: ধুপের ধোঁয়ায়, মোমবাতির আলোয় আজ উজ্জ্বল হায়দার পাড়া ৩৯ নম্বর ওয়ার্ডের পলাশীময়ী শিব মন্দির। আজ মহা শিবরাত্রি, শিলিগুড়ি শহর জুড়ে এক উৎসবমুখর পরিবেশ। শিলিগুড়ির বিভিন্ন শিব মন্দিরগুলিতে আজ ধুমধাম করে মহা শিবরাত্রি পালন করা হচ্ছে। হায়দার পাড়া ৩৯ নম্বর ওয়ার্ডের পলাশীময়ী মন্দিরে প্রতিবছর ধুমধাম করে মহা শিবরাত্রি পালন করা হয়ে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। মহা শিবরাত্রি উপলক্ষে গোটা ওয়ার্ডে এক আনন্দমুখর পরিবেশ। একদিকে যেমন দেখা গেল দেবাদিদে মহাদেবের মাথায় জল ঢালতে ভক্তদের লম্বা লাইন, পাশাপাশি তার অপরদিকেই ভক্তদের জন্য ঢালাও প্রসাদের ব্যবস্থা করেছে মন্দির কমিটি। সেই প্রসাদ নিতে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়েছেন। প্রসাদে রয়েছে খিচুড়ি, পায়েস, লাবড়া। সংশ্লিষ্ট মন্দির কমিটির তরফ থেকে জানানো হয়েছে, প্রত্যেক বছরের মতো এ বছরেও তাদের ধুমধাম করে মহা শিবরাত্রি পালনের অনুষ্ঠান চলছে। ভক্তদের জন্য প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। শুধু সংশ্লিষ্ট এলাকা নয় আশেপাশের এলাকা থেকে অনেকে এসেছেন দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে। সংশ্লিষ্ট ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিংকি সাহাকে দেখা গেল নিজ হাতে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করছেন।
admin