এবার সুবর্ণ জয়ন্তীতে শিবপুর ভ্রাতৃ সংঘ, হয়ে গেল খুঁটিপুজো
হাওড়ার শিবপুর ভ্রাতৃ সংঘের সুবর্ণ জয়ন্তী বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর মাধ্যমে পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। এই বছর ৫০তম বর্ষ বা সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ করল হাওড়ার অন্যতম জনপ্রিয় দুর্গাপূজা কমিটি 'শিবপুর ভ্রাতৃ সংঘ'। এই গৌরবময় মাইলফলক উদযাপন করতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর জোরদার প্রস্তুতি। এই বিশেষ উপলক্ষ্যকে সামনে রেখে গত রবিবার প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয় ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠান। পুজো কমিটির সকল সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এই শুভ কাজ সম্পন্ন হয়। এবার ৫০তম বর্ষ উপলক্ষে মণ্ডপ, প্রতিমা এবং আলোকসজ্জায় দর্শনার্থীদের জন্য বড়সড় চমক থাকতে চলেছে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। সুবর্ণ জয়ন্তীর এই খুঁটি পুজোর হাত ধরেই শিবপুর এলাকায় এবারের শারদোৎসবের আমেজ শুরু হলো।
admin