চম্পাহাটিতে রঙের উৎসব , বসন্তের রঙে মাতল চম্পাহাটির তাঞ্জর ড্যান্স একাডেমি
পার্থ কুশারী , চম্পাহাটি, দক্ষিণ চব্বিশ পরগনা : ----- শীত বিদায় জানিয়ে বসন্তের আগমনে রঙের উৎসবে মাতল চম্পাহাটির তাঞ্জর ড্যান্স একাডেমি। তানজর ড্যান্স একাডেমি উদ্যোগে চম্পাহাটি এলাকায় সাড়ম্বরে পালিত হলো বসন্ত উৎসব বা দোল উৎসব।এই দিন সকাল থেকে চম্পাহাটির রাস্তায় বাসন্তী শাড়ী ও পাঞ্জাবি পরা তরুণ তরুণী ও স্থানীয় বাসিন্দাদের ভিড় চোখে পড়ে। আবিরের রঙে রাঙিয়ে দেওয়া হয় সবাইকে। এদিন স্থানীয় অগ্রণী সংঘ সাংস্কৃতিক মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের " ওরে গৃহবাসী" গানটির ও ও পরিবেশনের মাধ্যমে বসন্ত উৎসবের সূচনা হয়।আবির খেলা কোকিলের ডাক , পলাশ ও শিমুল ফুলের সাজে চম্পাহাটিতে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা একে অপরকে রঙের আবির দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সামাজিক সম্প্রীতির এই উৎসব চম্পাহাটির মানুষের কাছে এক মিলন উৎসব হিসাবে গণ্য হয়। কোলাহল মুক্ত শান্ত পরিবেশের রবীন্দ্রনাথের বসন্ত গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন অনন্য রূপ নেয়।
admin