প্রকাশ্য দিবালোকে হাওড়ায় চোলাই পাচারের চেষ্টা, পুলিশের হাতে আটক তিন মহিলা !
সুমন আদক, হাওড়া: প্রকাশ্য দিবালোকে হাওড়ায় চোলাই পাচারের চেষ্টা, পুলিশের হাতে আটক তিন মহিলা। হাওড়ার লিলুয়ার ঘটনা। পুলিশের তৎপরতায় ভেস্তে যায় চোলাই পাচারের ছক। লিলুয়া থানা সূত্রে জানা গিয়েছে, স্থানীয় ঝিল রোড এলাকা থেকে বৃহস্পতিবার মোট ১২ প্যাকেট (প্রায় ১২০ লিটার) চোলাই নিয়ে লিলুয়া ভাগাড় এলাকায় সরবরাহ করতে যাচ্ছিলেন ওই তিন মহিলা। গোপন সূত্রে সেই খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ অভিযান চালিয়ে ওই তিন মহিলাকে হাতেনাতে আটক করে। উদ্ধার হয় ১২০ লিটার চোলাই মদ। বাজেয়াপ্ত করা হয় উদ্ধার হওয়া মদ। আটক তিন মহিলাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, এলাকায় অবৈধ চোলাই মদের ব্যবসার সঙ্গে একটি বড় চক্র জড়িত থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
admin