বিজেপির পঞ্চায়েত হওয়াতেই কি আবাসের একটাও তালিকায় ঘর আসলো না কুলপি পঞ্চায়েতে জা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা
অরিজিৎ মন্ডল, কুলপি:- দক্ষিণ ২৪ পরগনা কুলপি বিধানসভার অন্তর্গত কুলপি ব্লকের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১৪ টি এই 14টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৩ টি গ্রাম পঞ্চায়েতের বাংলার বাড়ির ঘর পেয়েছে প্রায় আট হাজারের বেশি। এদের মধ্যে একটি গ্রাম পঞ্চায়েত কুলপি গ্রাম পঞ্চায়েত যার লোক সংখ্যা প্রায় তিন হাজার সেখানে একটাও ঘর আসেনি। পুরোপুরি পঞ্চায়েত বাদ হয়ে গেছে বাংলার প্রকল্পের বাড়ি। কি কারনে বাদ কেন বাদ প্রশাসন থেকে সাধারণ মানুষ বিধায়ক কেউ বুঝতে পারেনি। তবে এটা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা আইএসএফ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছেন। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করেন ওই পঞ্চায়েতের পক্ষ থেকে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে বিজেপি লিড দিয়েছিল সেই কারণে এদেরকে বাদ দেওয়া হয়েছে।। তবে পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও বিধানসভা এবং লোকসভা ভোটের লিড দেওয়ার কারণে কি বাদ গেল সেটাই উঠেছে এখন প্রশ্ন। পাশাপাশি থেমে নেই আইএসএফ রাজনৈতিক হিংসার কারণে কুলপি গ্রাম পঞ্চায়েত থেকে মানুষদেরকে বাদ দেওয়া হয়েছ বাংলা বাড়ির প্রকল্প থেকে। এটা নিয়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছে আইএসএল তৃণমূলের দ্বিচারিতা করছে বলে অভিযোগ তোলেন। অভিযোগ পাল্টা অভিযোগ রাজনৈতিক তরজা থাকবেই এই পঞ্চায়েত এলাকার গরীব মানুষরা কি আগামী দিনের বাংলা বাড়ি প্রকল্পের বাড়ি কি আদৌ পাবে? সেটা নিয়েই এখন লাখ টাকার প্রশ্ন।
admin