সুভাষ চন্দ্র দাশ,জীবনতলা- নির্বাচনের হলফনামায় দাখিল করা শিক্ষাগত যোগ্যতা কে তদন্ত করে দেখার জন্য বারুইপুর জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ করলেন বিজেপি নেতৃত্ব। দক্ষিণ চব্বিশ পরগনা বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি এই অভিযোগ করলেন। ক্যানিং পূর্বের তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা ২০২৬ সালে যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে, সেখানে দেখা গেছে শওকত মোল্লা রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে এমএ পাস করেছেন। তার আগে দেখানো হয়েছে রেগুলার কোর্সে রাজস্থানের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী করেছে।একজন বিধায়ক কি করে দু বছরের মধ্যে উচ্চমাধ্যমিক পাশের পর স্নাতক ডিগ্রী অর্জন করলেন। শুধু তাই নয় তার মাস্টার ডিগ্রী যেখান থেকে করা হয়েছে সে বিষয়েও তদন্তের নির্দেশ দেওয়া জন্য জেলার পুলিশ সুপারের কাছে দাবি জানানো হয়েছে। এ বিষয়ে অভিজিৎ দাস ববি বলেন, একজন বিধায়ক কি করে রেগুলার কোর্সে স্নাতক হতে পারেন। তাহলে সে কি ফ্লাইটে করে প্রত্যেকদিন রাজস্থানে যাতায়াত করতেন । ইতিমধ্যেই বিষয়টি যাতে মহাকুমা পুলিশ আধিকারিক বা তাঁর উচ্চপদস্থ কোন আধিকারিক কে দিয়ে তদন্ত করা হয় সেই বিষয়টি জেলা পুলিশ আধিকারিককে জানানো হয়েছে। বিষয়টির মধ্যে শুধু শওকত মোল্লা নয়, অভিষেক ব্যানার্জি,তার পিএ সুমিত রায়,আয়ন ঘোষ দস্তিদার,খোকন বেরা,স্বপন সরদার’রা জড়িয়ে আছেন। তাই পুরো বিষয়টি তদন্ত করে দেখার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য ভাঙড়ে বোমা বিস্ফোরণ কান্ডের তদন্ত করছেন এনআইএ। বর্তমানে যে হেফাজতে আছেন ক্যানিং পূর্বের এই প্রাক্তন বিধায়ক। তার মধ্যে নতুন করে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিয়ে প্রশ্ন তুলল বিজেপি নেতৃত্ব।