শিলিগুড়ির মহানন্দা নদীতে স্বচ্ছ জল স্বচ্ছ মন! আয়োজনে সন্ত নিরঙ্করী মিশন
শিলিগুড়ি: হরদেব সিংহ জি মহারাজের ৭২তম জন্মদিনের প্রাক্কালে, সন্ত নিরঙ্করী মিশনের তরফ থেকে আজ শিলিগুড়ি শহরের লাল মোহন মৌলিক ঘাটে!মহানন্দা নদীর তীরে অমৃত জল প্রকল্পের অন্তর্গত স্বচ্ছ জল স্বচ্ছ মন নামে একটি জল পরিষ্কার অভিযানে আয়োজন করা হয়। জল পরিষ্কার অভিযানে অংশ নিয়েছিলেন সন্ত নিরঙ্করী মিশনের সদস্যরা। গত বছর এই প্রকল্পটি ২৭টি রাজ্যে আয়োজন করা হয়েছিল। অন্ততপক্ষে ১৫০০টি নদী, পুকুর সহ আরো বিভিন্ন জলাশয়ে এই মিশনের আয়োজন করা হয়েছিল। ভারত সরকার ২০২৩ সালে এই মিশনকে এই প্রকল্পে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন।শিলিগুড়িতে এনজেপি, বাগডোগরা, তারাবাড়ি থেকে প্রায় ৬০০ জন সন্ত ভাই বোন এই প্রকল্পে অংশ নিয়েছেন। শিলিগুড়ি ছাড়াও এই প্রকল্পটি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, বীরপাড়া, বিন্নাগুড়ি, হাসিমারা তেও আয়োজন করা হয়েছিল।
admin