ইঞ্জিন ভ্যানের ধাক্কায় গুরুতর জখম সাইকেল আরোহী

ইঞ্জিন ভ্যানের ধাক্কায় গুরুতর জখম সাইকেল আরোহী
সুভাষ চন্দ্র দাশ,বাসন্তী - মোটর চালিত ইঞ্জিন ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত কুলতলি নারায়ণতলা বাজার সংলগ্ন এলাকায়। গুরুতর জখম দেবব্রত সরদার নামে ওই ব্যক্তি কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন দুপুরে ওই ব্যক্তি সাইকেল চালিয়ে মোকামবেড়িয়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। সেই সময় মোটর চালিত একটি ইঞ্জিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে পড়ে যায় দেবব্রত। গুরুতর জখম হয়। স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা।