বাংলার ব্যতিক্রমী সরস্বতী পুজো

বাংলার ব্যতিক্রমী সরস্বতী পুজো

রাজার শহর কোচবিহার। কোচবিহার জেলার আনাচে- কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ব্যতিক্রমী ও প্রাচীনত্বের নিদর্শন। সেরকমই এক প্রাচীন ও ব্যতিক্রমী  নিদর্শন হলো বিখ্যাত মদনমোহনবাড়ি বা মন্দিরের সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন জোড়া পায়রা বলি দিয়ে কোচবিহার মদনমোহন বাড়িতে শীত এবং বসন্ত ঋতুর সাথে পূজিতা হন মহাসরস্বতী।এদিন সকালে বৈরাগীদিঘি সংলগ্ন মূল মদনমোহন বাড়ির কাঠামিয়া মন্দিরে মহাসরস্বতী পুজো হয় অতি ভক্তিসহকারে।এরপর সেখানে মূর্তি দিয়ে পুজো হয় শীত এবং বসন্ত ঋতুর।মন্দিরে দুই ঋতুর মূর্তির পাশাপাশি থাকে তাদের সহচরীদেরও মূর্তি।বাংলার অন্যান্য জায়গার সরস্বতী মূর্তির তুলনায় এখানকার মূর্তি কিছুটা অন্য রকম।এখানে দেবীর চারটি হাত।দেবীর বাহন হিসেবে চার পাশে থাকে চারটি রাজহাঁস।দেবীর বাম দিকে শীত এবং বসন্ত ঋতুর পাশাপাশি সহচরীরাও থাকে। পুজোর পর হয় যজ্ঞ এবং ভোগ হিসেবে অন্ন, ডাল,সবজি ও মিষ্টি দেওয়া হয়।রাজ আমল থেকেই এই প্রথা আজও বর্তমান।